Topic: কে কে পাশে আছেন?
আইডি বাংলার বয়স এক বছরের বেশি হয়ে গেল। আর কিছুদিন (আগামী ডিসেম্বরে) পর দুই বছর পূর্তি হবে। ইতিমধ্যে আইডিবাংলার ফোরামের কাজ শেষ হলেও হোমপেজের কাজ শেষ করা সম্ভব হয়নি। মূলত ব্যস্ততার কারণে কাজগুলো শেষ হচ্ছে না। এর ভেতরে একটি কোম্পানী শুরু করলাম, শাবাকা সফট লিমিটেড। ইচ্ছে ছিলো শাবাকা সফটের ডেভেলপমেন্ট টীমের প্রজেক্ট করে কাজটা দ্রুত শেষ করে ফেলবো, কিন্তু কোম্পানী একের পর এক কাজ পেতে পেতে এমন অবস্থা হয়েছে যে আগামী ছয় মাসেও আর এই সাইটের কাজে হাত দেয়া সম্ভব না। তাই ঠিক করলাম অবসর সময়টা এর পেছনে ব্যয় করবো। অবসর না মিললেও প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা করে দেয়ার ইচ্ছে রইলো।
কে কে সাথে আছেন? আপাতত কোন কাজ করতে হচ্ছে না... শুধু উৎসাহ যোগালেই হবে।
সেই সহনশীলতা আর সৌন্দর্য আজকের মুসলমানদের ভেতরে অনুপস্থিত! আফসোস!!

:clap:

