Topic: বিদায় "আমার দেশ"

আজ দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হলো। দেশে এই একটাই সাহসী পত্রিকা ছিলো যারা দুঃশাসনের বিরুদ্ধে লিখতে ভয় করতোনা। এখন কী হবে ঐ পত্রিকার সাথে জড়িত সংবাদকর্মীদের ? বিশেষ করে সাহসী লেখক মাহমুদুর রহমান সাহেবকে আল্লাহ যেন হেফাজত করেন।

বাকশাল কী জিনিস - দেশের মানুষ এখন বুঝতে শুরু করেছে। বিরোধী দল ও মত দলন, একদলীয় ফ্যাসিবাদী আচরণ এবং বেপরোয়া অপশাসন এদেশের মানুষ কতটুকু সহ্য করবে তা নিকট ভবিষ্যতই বলে দেবে। আল্লাহই জানেন, এ জাতির কপালে চুড়ান্ত পরিণতি কী আছে !

এটুকু আশা করবো যে আজকের এই কলংকিত দিনটিই হয়ে উঠুক জাতির ঘাড়ে চেপে বসা বিভত্স আওয়ামী দুঃশাসন অবসানের সূচনালগ্ন - দ্য বিগিনিং অফ দ্য এন্‌ড। এই প্রত্যাশাটুকুই এখন শেষ ভরসা।

"ফুল ফোটানোর একটু সুযোগ দাও মোরে অন্ততঃ"

Re: বিদায় "আমার দেশ"

Now ,which is the next.Naya Digonto,Digonto TV,Islamic TV ?which one?Waiting for seeing another closing .

Re: বিদায় "আমার দেশ"

এই দেশের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে ভালকিছু আশা করিনা আর।

দেশের মানুষ এখন বুঝতে শুরু করেছে। বিরোধী দল ও মত দলন, একদলীয় ফ্যাসিবাদী আচরণ এবং বেপরোয়া অপশাসন এদেশের মানুষ কতটুকু সহ্য করবে তা নিকট ভবিষ্যতই বলে দেবে।

তবে এইসব নিয়ে সাধারন জনগনের মাঝে প্রকাশ্য বক্তব্য-আলোচনা কম মনে হচ্ছে। বেশিরভাগ মানুষের ভেতরেই যেন এমন একটা ধারনা, যে, সব দলই একইরকমই, ক্ষমতায় গেলে সবাই অন্যের উপর প্রভাব খাটায়!...... যে দেশবাসী আওয়ামী লীগকে চিনতে পারেনি, তাদের থেকে আর কী আশা করা যেতে পারে?

তবু আমরা আশা করবো, হাসিনা যেন পিতার পরিণতির কথা স্মরন করে হলেও এসব আত্মঘাতী কাজ থেকে বিরত হন।

"সেই সংগ্রামী মানুষের সারিতে
আমাকেও রাখিও রহমান-
যারা কোরআনের আহবানে নির্ভীক,
নির্ভয়ে সব করে দান।"

Re: বিদায় "আমার দেশ"

অনুপম যোশী লিখেছেন:

তবে এইসব নিয়ে সাধারন জনগনের মাঝে প্রকাশ্য বক্তব্য-আলোচনা কম মনে হচ্ছে। বেশিরভাগ মানুষের ভেতরেই যেন এমন একটা ধারনা, যে, সব দলই একইরকমই, ক্ষমতায় গেলে সবাই অন্যের উপর প্রভাব খাটায়!...... যে দেশবাসী আওয়ামী লীগকে চিনতে পারেনি, তাদের থেকে আর কী আশা করা যেতে পারে?

তা সত্য বটে! মানুষগুলো কেমন যেন অনুভুতিশূন্য হয়ে পড়েছে। আসলে প্রথম আলো আর হিন্দি সিরিয়ালে ডুবে থাকলে অনুভুতিগুলো ভোঁতাই হয়ে যাওয়ার কথা। আমেরিকার কালো চামড়াদের দেখুন। তারা উপরে উঠে আসতে পারছেনা, কারণ তাদেরকে ডুবিয়ে রাখা হয়েছে সস্তা বিনোদন, অবাধ যৌনাচার আর সহজলভ্য মাদকের মধ্যে। আমাদের সমাজটাও কেমন যেন আফিম-খাওয়া, ঝিমধরা, "চলছে চলুক" মানসিকতার হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ তরুণেরা আর বোধহয় স্বপ্ন দেখেনা সমাজ বদলানোর কিংবা অন্যায়কে রুখে দাঁড়ানোর। ../../extensions/custom_smilies/img1/sad

তবুও, সব আশা হয়তো শেষ হয়ে যায়নি.....

এখানে এখন রাত্রি এসেছে নেমে
এখানে এখন প্রবল ক্ষুধায় উঠছে মানুষ কেঁপে
এখানে এখন অজস্রধারা উঠছে দু'চোখ ছেপে
তবু দেখা যায় দূরে বহুদূরে হেরার রাজতোরণ
(ফররুখ)

"ফুল ফোটানোর একটু সুযোগ দাও মোরে অন্ততঃ"