Topic: মাহমুদুর রহমান গ্রেফতার

সময়ের সাহসী সন্তান এবং বাংলাদেশের গর্ব, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গতরাত মঙ্গলবার রাত সাড়ে তিনটায় কারওয়ান বাজারের বিএসইসি ভবনের ১১ তলায় আমার দেশ অফিস থেকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী জঙ্গিবাদ ও ১/১১ এর খলনায়কদের বিরুদ্ধে বলিষ্ঠ কলম সৈনিক মাহমুদুর রহমানের গ্রেফতারের বিরুদ্ধে আমরা তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছি ।
গণতন্ত্রের ছদ্মাবরনে নব্যবাকশালী সরকার এর আগে ২টি টিভি চ্যানেল বন্ধ করে দেয় । তাদের এ পদক্ষপ ৭৫ সালের বাকশাল কায়েমের পূর্বাবস্থাকেই স্মরণ করিয়ে দেয় । সময় থাকতে সকল সচেতন মহলকে ঐক্যবদ্ধভাবে এ নব্যবাকশালী সরকারকে রুখে দাড়ানোর আহবান জানাচ্ছি । নতুবা কারো শেষ রক্ষা হবেনা ।
Last edited by আনসারুল্লাহ (2010-06-02 13:19:57)
কেউবা কাঁদে চ্ছিন্নবস্ত্রে কেউবা স্বর্নের বিছানায়
কেউবা হাসে ফাঁসির মঞ্চে কেউবা বসে গাছতলায়
জানো সবে নিজ পরিচয়, করছ সবাই অভিনয় ।।
