Topic: ছোট বেলার ছোট কথা

সাকিব যখন ঘুমিয়ে যেতো তাকে বিছানায় শুয়ে দিয়ে আব্বু আগে যে কাজটি করতেন তা হলো তার ছোট ছোট পকেটে হাত ঢুকিয়ে বেড় করে আনতেন মহা মূল্যবান সামগ্রীগুলো। যার মধ্যে ছিলো দুটি পেরেক, একটি চাবি, একটা লৌহ দন্ড, কয়েকটি কাগজের টুকরো, একটি প্লাস্টিকের পাইপ, একটা শুইবিহীন প্লাষ্টিকের শিরিঞ্জ সেই সাথে পিন ও ভাঙ্গা একটা তালা।

সকালে উঠে ভুলে যেতো যে রাতে এসব পকেটে ছিলো... সারাদিন ঘুরে আবার ঘুমিয়ে পড়লে দেখা যেতো পকেট ভর্তি সেই মনি মুক্তাগুলো আবার কোত্থেকে এসে হাজির। বড়দের কাছে এগুলো অপ্রয়জোনিয় মনে হলেও তার কাছে ওগুলো ছিলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিশ।

বাজারে লাইট জ্বলে এমন একটা কলম আসলো। আমার ঐ কলমটা চাই ই। অবশেষে চাওয়া পুরন হলো। হাতে নিয়ে সেকি উৎফুল্যতা আমার। মনে হলো বুঝি দুনিয়ায় এর চেয়ে সুন্দর আর কি থাকতে পারে? ওটার পানির মত স্বচ্ছ শরীরে চাইনিজ এবস্ট্রাক্ট। প্রতিটি কালার এখনো মনে আছে। লালের পাশেই কত সুন্ধর করে হলুদের কম্বিনেশন... কিন্তু আরেকজনের হাতের কলমটাতে দেখলাম রঙ উঠে গেছে!! কি করি?? আমারটার ও যদি উঠে যায় তাহলে শেষ। শেষ পর্যন্ত অনেক ভেবে একটা আইডিয়া করলাম। স্বচ্ছ স্কচ টেপ লাগালে রঙ উঠে যাবে কই?? দোকান থেকে কিনে এনে...আমার দিনের হোষ্টেলে এসে বসলাম লাগাবো... জসিম স্যার এসে বললেন দেখি দেখি!! তুমি সুন্দর করে লাগাতে পারবেনা... আমাকে দাও আমি লাগিয়ে দেই... মহানন্দে দিয়ে দিলাম।  স্যার লাগাতে গিয়ে প্যাচগি বাধিয়ে ফেললেন। আমি দুরু দুরু বুকে দেখলাম আমার প্রিয় আলো জ্বলা কলমটার রঙ ধরে রাখতে গিয়ে লাগানো স্বচ্ছ স্কচ টেপটাকে সঠিক ভাবে লাগানোর জন্য যেই তোলা হলো... ধিরে ওর শরীরের অনিন্দ্য সুন্দর রঙগুলো ঊঠে আসতে লাগলো... গভিরে ভিষন বেদনা বোধ জেগে উঠলো। কান্না সামাল দিতে স্যারের সামনে থেকে চলে আসি। আসার সময় ঝাটকা মেরে কলমটাও নিয়ে আসি। অনেক্ষন কলমটার বিবর্ণ শরীরের দিকে তাকিয়ে বিদগ্ধ আত্মার গড়িয়ে পড়া বর্ণহীন সরোবরের সঙ্গে বসে ছিলাম। এশার নামাজ পরতে গিয়ে সিজদায় সেকি কান্না!! মাথা রাখার যায়গাটা ভিজে একদম একাকার। নৈঃশ্বব্দের কান্নায় অনেক দিন আমি ডুবে ছিলাম।

আমি দাঁড় বেয়ে যাই... একা - তো? কি হয়েছে? ভাবছে এই বুঝি ফিরে এলো...
আমি একবারই যাই... আর ফিরে আসিনা... ফিরে আসে বিজয়...
                                                --- লাল বৃত্ত
simple man

Re: ছোট বেলার ছোট কথা

ঘুমিয়ে যাচ্ছিলাম। আপনার লেখাটা দেখে সাইন-ইন করলাম। এক নিঃশ্বাসে পড়েও ফেললাম। লেখাটা ছোট... আরেকটু বড় হলে ভাল হতো, সময় নিয়ে পড়া যেত।

অনেকদিন পর টপিক/মন্তব্য করলেন!! ভালো আছেন তো?

"সেই সংগ্রামী মানুষের সারিতে
আমাকেও রাখিও রহমান-
যারা কোরআনের আহবানে নির্ভীক,
নির্ভয়ে সব করে দান।"

Re: ছোট বেলার ছোট কথা

অনুপম যোশী লিখেছেন:

ঘুমিয়ে যাচ্ছিলাম। আপনার লেখাটা দেখে সাইন-ইন করলাম। এক নিঃশ্বাসে পড়েও ফেললাম। লেখাটা ছোট... আরেকটু বড় হলে ভাল হতো, সময় নিয়ে পড়া যেত।

অনেকদিন পর টপিক/মন্তব্য করলেন!! ভালো আছেন তো?

জ্বি জনাব... আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আল্লাহ সুবহান অনেক ভালো রেখেছেন...আলহামদুলিল্লাহ।

আমি দাঁড় বেয়ে যাই... একা - তো? কি হয়েছে? ভাবছে এই বুঝি ফিরে এলো...
আমি একবারই যাই... আর ফিরে আসিনা... ফিরে আসে বিজয়...
                                                --- লাল বৃত্ত
simple man

Re: ছোট বেলার ছোট কথা

লালবৃত্তকেই ফোরামে নিয়মাত মনে হচ্ছে । তবে লালবৃত্তকেই সবুজ হবে কবে?

Last edited by আনসারুল্লাহ (2010-06-15 16:14:53)

এ দুনিয়ার রঙ্গমঞ্চে কেউ হাসে আর কেউবা গায়
কেউবা কাঁদে চ্ছিন্নবস্ত্রে কেউবা স্বর্নের বিছানায়
কেউবা হাসে ফাঁসির মঞ্চে কেউবা বসে গাছতলায়
জানো সবে নিজ পরিচয়, করছ সবাই অভিনয় ।।