Topic: সামিউল'টা নিহত হল, রিতাও সন্তানসহ চলে গেল; আমারা বেচে থেকে কী করছি?
সামিউল'টা নিহত হল, নির্মম ভাবে। রিতাও সন্তানসহ মৃত জীবনকে বেচে থাকার উপর প্রাধান্য দিল। কতিপয় ছোট্ট কিন্তু বোকা মেয়েদের তাদের মেয়েত্বের যন্ত্রণা নিভাতে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখা যায় প্রায়ই। এটা বাংলাদেশের মত রাষ্ট্রে ক্রমবর্ধমাণ গতিতে চলমান একটি ণৈমত্তিক ব্যপারে পরিণিত হয়েছে।
আমরা প্রতিটি ঘটনার সুরঙ্গের শেষ প্রান্তে কিছু সাধারণ এবং একইরকম উপাদান দেখতে পাই
১. পরিবারের সিদ্ধান্ত গ্রহণের মূখ্য ভূমিকা যার তিনি নিজেই অনৈতিক, সংসারে আনমনা, পরিবারে বাইরের মাত্রাতিরিক্ত ব্যস্ততা, পরকীয়ায় লিপ্ত অথবা অন্য কারণে সমস্যা এড়িয়ে চলছেন।
২. পরিবারের গৃহিনী হিসেবে অথবা চাকুরিরত যে নারী সদস্যটি আছেন তিনিও হয় অনৈতিক বা স্বামী, সন্তান ও সংসারের বাইরে মনোযোগ, পরকীয়ায় লিপ্ত কিংবা স্বামী ও সন্তানের কার্যক্রম তার নখদর্পনে রাখেননা।
৩. সংসার ধর্মীয় চর্চার অভাব
এর বাইরেও নানাবিধ সমস্যা আমরা খুজে পাব। এখন বক্তব্য হল, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সচেতন নাগরিক সমাজ, গনমাধ্যম ইত্যাদি রাষ্ট্রের গুরুত্ব পূর্ণ অংশ কেন নিজেদেরকে এ ঘটনায় দু:খ প্রকাশ, সনাতনী আইনী পদক্ষেপ, মিডিয়ায় ফলাও করে প্রচার ছাড়া অন্য কিছু করছেন না কেন? কেন এর তলানী ছুয়ে দেখছেননা? সরকার সহ সচতন সবাইকে এখনই ভাবতে হবে যে কোথায় যেয়ে এহেন ঘটনার ইতি টানবে।
