Topic: লেবাননের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ মোহাম্মেদ হোসাইন ফাদলাল্লাহ মৃত্যু

লেবাননের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ মোহাম্মেদ হোসাইন ফাদলাল্লাহ মৃত্যুবরণ করেছেন। দেশটির শক্তিশালী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র আধ্যাত্মিক এ নেতা ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র: আল-জাজিরা ও বিবিসি অনলাইন।

রবিবার বৈরুতের একটি হাসপাতালে ফাদলাল্লাহ মারা যান। রক্তক্ষরণ জনিত রোগে অসুস্থ হয়ে গত মাসে তিনি হাসপাতালে ভর্তি হন।

ফাদল্লাহ ১৯৩৫ সালে ইরাকের নাজাফ শহরে জন্মগ্রহণ করেন। লেবাননে যাওয়ার আগে প্রায় দুই দশক তিনি নাজাফে ইসলামি জ্ঞানার্জনে নিজেকে নিয়োজিত করেন। জীবনের বাকি সময় তিনি লেবাননে অতিবাহিত করেন।

তিনি সর্বোচ্চ শিয়া উপাধি ‘মারজা’ মর্যাদা লাভ করেন। লেবানন ছাড়াও পারস্য উপসাগরীয় অঞ্চল এবং মধ্য এশিয়ায় তার অনুসারী রয়েছে।

১৯৮২ সালে হিজবুল্লাহ’র প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সমর্থন দিয়ে আসেন ফাদলাল্লাহ। তবে তিনি সরাসরি সংগঠনটির কার্যক্রমে জড়িত ছিলেন না।

শীর্ষ এ শিয়া নেতা সামাজিক বিষয়ে অনেকটা উদার মনোভাব পোষণ করতেন। সমাজে নারীর ভূমিকাকে তিনি উদার দৃষ্টিভঙ্গি থেকে দেখতেন।

অবশ্য ফাদলাল্লাহ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এবং ইহুদী রাষ্ট্র ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যাকাণ্ডের কট্টর সমালোচক ছিলেন
http://www.rtnn.net/details.php?id=2578 … =1&s=8

Re: লেবাননের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ মোহাম্মেদ হোসাইন ফাদলাল্লাহ মৃত্যু

http://www.almanar.com.lb/NewsSite/News … anguage=en

http://www.almanar.com.lb/NewsSite/News … anguage=en


http://www.almanar.com.lb/NewsSite/News … anguage=en

Re: লেবাননের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ মোহাম্মেদ হোসাইন ফাদলাল্লাহ মৃত্যু

এবং ফাদাল্লাহর স্মৃতির উদ্দেশ্যে ১৪০ শব্দ বিশিষ্ট শ্রদ্ধা ও প্রশংশা জানিয়ে টুইটারে লিখতে গিয়ে ২০ বছরের চাকরি হারান সি.এন.এন এর মধ্য প্রাচ্য সংবাদ দাতা অক্টাভিয়া নসর। লিঙ্কটা দেখতে পারেন।
http://buzzytimes.com/octavia-nasr-cnn- … lah-tweet/

হে ঈমানদারগণ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না।কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তাকে অশ্লীল ও মন্দ কাজের নির্দেশ দেয়। আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তো্মাদের কেউই কখোনো পবিত্র হতে পারত না,তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন।আর আল্লাহ সব শোনেন,সব যানেন