Topic: এখন যৌবন যার।
মানব ইতিহাসের সোনালী অধ্যায় রোমান্থন করলে দেখা যাবে, কালের বাঁকে বাঁকে যতো মহান কীর্তি ও বিপ্লব সাধিত হয়েছে, তাতে একশ্রেণীর মানুষের ভূমিকা ছিল মুখ্য। তাদের অবদান স্মরনীয় ও অকল্পনীয় । তারা হলো জাতির উজ্জল ভবিষ্যৎ ও আশা-আকাঙ্খার একমাত্র অবলম্বন ও কেন্দ্রবিন্দু-যুবসমাজ।সদ্য প্রস্ফুটিত দৃষ্টিনন্দন গোলাপের মতো জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে যারা।প্রতাপশালীর বজ্রকঠিন হুংকার,রক্তচক্ষু উপেক্ষা করে মোহময় পৃথিবীর সকল মায়া পরিত্যাগ করে, সকল প্রকার বাঁধার প্রাচীর বীরদর্পে ডিঙ্গিয়ে এগিয়ে গেছে তারা অভিষ্ট লক্ষপানে। নিভে গেছে অসংখ্য মায়ের বুকের লালিত স্বপ্ন। আপূরণীয় রয়ে গেছে কত শত বোনের স্বপ্নস্বাধ। কত স্ত্রীর তার মনের মানুষটিকে হারিয়ে আমরণ শোকসাগরে সন্তরণ করেছে তার ইয়াত্তা নেই । কত যুবকের রক্তের উপর নির্মিত হয়েছে স্মৃতির আকাশচুম্বি সৌধ । তাদের অবিস্মরণীয় অবদানে ইতিহাসের পাতা ঝলমল করছে । তবে তাদের এ ত্যাগ ও আত্মদান খকনো হয়েছে সার্থক আর কখনো হয়েছে ব্যর্থতায় পর্যবসিত ।কারণ যুব মন কাদা-মাটির চেয়ে নরমতর হওয়ায় যে কোন লোভনীয় স্লোগান ও আহ্বানে সাড়া দিতে দ্বিধা করেনা। এ সুযোগকে কাজে লাগিয়ে অনকে স্বার্থন্বেষী মহল অজস্র যুবকের তাজা খুনে রাজপথ রাঙ্গিয়ে স্বীয় সার্থ ও কু-মতলব চরিতার্থ করে গা-ঢাকা দিয়েছে । বিসর্জিত ঐ সকল যুবকের শ্রম হয়েছে ব্যর্থ । আর যারা হিদায়াত ও সত্যের মশালকে সামনর নিয়ে পথ চলছে এবং শরীরের শষ রক্তবিন্দুও সেই আলোকেই ব্যয় করেছে। সত্যিই তাদের আত্মত্যাগ,আত্মদান হয়েছে সার্থক ও সাফল্যমণ্ডিত। বর্তমানে আমাদের যুব সমাজ দিশেহারা । কুচক্রী মহলের হীন প্রোচারনায়, ইলেক্ট্রনিক মিডিয়ার যে ভয়াবহ সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঢালাওভাবে পরিবেশন করা হচ্ছে । সভ্যতার নামে পশ্চিমা অসভ্যতার তালীম দেয়া হচ্ছে । এসবের দুর্দমনীয় সয়লাবে গা ভাসিয়ে দিয়েছে আমাদের যুবসমাজ । তারা এসব অপসংস্কৃতি গ্রহণ করছে নির্দ্বিধায়। গড্ডালিকা প্রবাহের ন্যায় এসবের পিছনে ছুটে চলছে। এ ছাড়া একশ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী,কবি-সাহিত্যিক যৌন সুড়সূরিমুলক চরিত্র বিধ্বংসী রচনা ও উপন্যাস গোগ্রাসে গিলাচ্ছে । যার ফলে ভবিষ্যৎ জাতির কর্ণধার এ সমাজ চলছে চোরাবালির নির্মিত ঝিকিমিকি পথ বেয়ে। হারাচ্ছে আত্মপরিচয় ধর্মমীয় তাহজীব-তামাদ্দুন ও স্বকীয়তা। ভূলে বসেছে তার আত্মপরিচয়ফলে পৃথিবীর বুকে অগণিত- অসংখ্য যুবক থাকা সত্বেও পৃথিবীর দিকে দিকে চলছে মুসলিম তথা ইসলাম নিধনের মহড়া।
ক্রমাগত সাদা সিধে জীবন যাপন করা।
(সাধারন একজন মানুষ)
